× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য বিনিময়ের ঘাটতি বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৬:২১ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির। ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময়ের ঘাট‌তি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির। এই প্রক্রিয়ায় কোনে জায়গায় ঘাট‌তি রয়েছে তা খতিয়ে দেখার জন্য দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন তিনি।

দুই দেশ সফর শেষে দেশে ফিরে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের মুখোমু‌খি হয়ে এসব কথা বলেন তি‌নি।

হুমায়ুন ক‌বির বলেন, “সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিশেষ করে, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা ভালো এবং গভীর সম্পর্ক। বাংলাদেশ ও সৌ‌দি আরব জেনেভা কনভেশনে স্বাক্ষরকারী দেশ। যে ঘটনা ঘটেছে, এখানে তথ্য বি‌নিময়ের ঘাট‌তি রয়েছে। ঘাট‌তিটা কিসের জন্য হয়েছে তা খতিয়ে দেখার জন্য আমরা একটা ব্যাখ্যা চেয়ে‌ছি। এখানে অবশ্যই তথ্যের ও প্রক্রিয়ায় কোনো এক জায়গায় ঘাট‌তি রয়েছে। আমরা এটা খতিয়ে দেখার জন্য দুই পক্ষ কথাবার্তা বলছি”।

তি‌নি বলেন, “এটা অবশ্যই দুঃখজনক, অ্যালিগেশন এনে বা ক্রাইম অফেন্স এনে এক্সিকিউশনটা হলো, সেটা আমাদের জন্য হতাশার। কারণ, আল্লাহর ঘরের পবিত্রতা এবং মক্কা যাওয়ার উদ্দেশ্য মানুষের পবিত্রই হয়। যেটা আমরা শুনলাম এটা যদি হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এটা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়”।

মৃত্যুদণ্ড কার্যকর দুই বাংলা‌দেশির ক্ষতিপূরণ নিয়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী বলেন, “না। রায় কার্যকর হয়ে গেছে। হয়ে গেলে এটার আর সুযোগ থাকে না। এখন আমরা দেখব এই ঘাটতিটা কোথায়”। 

দুই বাংলা‌দে‌শির পরিচয় নিশ্চিত হওয়ার প্রশ্নে হুমায়ুন ক‌বির বলেন, “সেটা মি‌ডিয়ার খবরে দেখেছেন। দেখেন, এটা পরিষ্কার। আমরা যদি সৌদি আরবে কোনো ক্রিমিনালকে ধ‌রি এখানে অবশ্যই তাদের জানাব। কনস্যুলার সার্ভিসেস সুযোগ পে‌তে পা‌রে”।

তি‌নি বলেন, “পবিত্র জায়গা, আল্লাহর বাড়ি মানুষ পবিত্র নিয়তে যায়। ওখানে গিয়ে ওই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া তো ঠিক না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। সুতরাং এখানে পরিষ্কার যদি ক্রাইম হয়ে থাকে এটার একটা আইন রয়েছে। তাদের লোকাল আইন রয়েছে, যে যায় সৌদি আরবে সে তো জানে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা