× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদত্যাগের যে কারণ দেখালেন ইশরাক

বিসিসি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৬:১২ পিএম

জাতীয় প্রেসক্লাবে সোমবার সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবে সোমবার সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেননি দাবি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তিনি স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, তিনি মনে করেন অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে ভুল করেননি।

তিনি বলেন, “যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, আমি যদি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি বাংলাদেশের যে পর্যায়ের মানুষ হোক এই অভিযানের মাধ্যমে, সেটার জন্যে আগেই আমি দুঃখপ্রকাশ করে নিচ্ছ।”

“কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কোনো ভুল সেদিন করিনি। আমি কেন এটা বলছি, কারণ আমি কেবল আমার নিরাপত্তার জন্যে আমার হাতে যতটুকু সময় প্রয়োজন রেখেছিলাম, তার পরবর্তীকালে সেটি আর দৃশ্যমান হয় নাই।” 

অভিযান নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন পদত্যাগের ঘোষণা দেওয়া ইশরাক হোসেন।

তাকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা চলতে থাকায় বিএনপি যেন বিব্রত না হয়, সেজন্য তিনি নিজেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগ করার ইচ্ছাপোষণ করেছেন বলে দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সদ্য পদত্যাগ ঘোষনা করা এই প্রতিমন্ত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা