× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডায় সামরিক ঘাঁটিতে আগুন, ৭ জনের প্রাণহানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২০:১৬ পিএম

কানাডার ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের পর স্থানীয় ওয়েনরাইট হেলথ সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের সারি। ছবি: বিবিসি

কানাডার ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের পর স্থানীয় ওয়েনরাইট হেলথ সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের সারি। ছবি: বিবিসি

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও কয়েকজন। 

শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে কানাডার অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণকেন্দ্র কানাডিয়ান ফোর্সেস বেজ ওয়াইনরাইটে এ আগুন লাগে। হতাহতের বিষয়ে কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট কিছু জানায়নি। 

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশে কানাডিয়ান ফোর্সেস বেজ ওয়েনরাইট ঘাঁটিতে একটি গুরুতর ঘটনায় বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছে।

খবরে বলা হয়েছে, আগুন ছড়িয়ে পড়ার পরপরই আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনিটি পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করেছেন। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সদস্যরা কাজ করেন।

ঘাঁটি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এডমন্টন শহরের একটি হাসপাতালের চিকিৎসক সিবিসিকে বলেন, চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা এত বেশি যে ওয়েনরাইটের স্বাস্থ্যসেবার ব্যবস্থা ‘পুরোপুরি চাপের মুখে পড়েছে’। চিকিৎসক ওয়ারেন থার্স্ক বলেন, এ মুহূর্তে আমাদের যে কারও ধারণার চেয়ে অনেক বেশি রোগী এসেছে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গোলাগুলির মহড়া চলাকালে কোনো গ্যাসের পাইপলাইন বা গ্যাসের কূপ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা