সৌদি আরবে ফ্লাইট চলাচলে কড়াকড়ি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৯:৪৪ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ফাইল ছবি
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজ চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ সংশ্লিষ্ট ১১৮টি ফ্লাইট ব্যাহত হয়েছে। এর মধ্যে ৫২টি সরাসরি এবং ৬৬টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। ফ্লাইট বিঘ্নিত হওয়ায় এখন পর্যন্ত ১৮ হাজার ৩৬২ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আজ রবিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বেবিচকের তথ্য অনুযায়ী, সৌদি আরবে কার্যক্রম সীমিত হওয়ার কারণে চারটি এয়ারলাইনসের মোট ৫২টি সরাসরি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি, সৌদিয়া
এয়ারলাইনসের ১৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনস ও রিয়াদ এয়ারওয়েজের ১০টি করে ফ্লাইট রয়েছে।
অন্যদিকে একই পরিস্থিতির কারণে বিভিন্ন এয়ারলাইনসের ৬৬টি ট্রানজিট ফ্লাইটও চলাচলে বাধার মুখে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট, যার সংখ্যা ২৩।
এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।
বেবিচক জানিয়েছে, সরাসরি ও ট্রানজিট মিলিয়ে সর্বমোট ১১৮টি ফ্লাইট ব্যাহত হওয়ায় এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৩৬২ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।