প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৭:৫২ পিএম
স্বর্ণালংকার। ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রবিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।