× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৬:৪৭ পিএম

ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ জহুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ জহুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

দেশের আবাসন ও শিল্প খাতের বিশিষ্ট উদ্যোক্তা এবং ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ (১৯ অক্টোবর)।

এ উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে ঢাকার আফতাবনগর ও তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আলহাজ জহুরুল ইসলাম ছিলেন একজন স্বনামধন্য উদ্যোক্তা। তার দূরদর্শিতা, কর্মনিষ্ঠা ও উদ্যোগ দেশের ব্যবসা-বাণিজ্য এবং আবাসন খাতের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পথচলায় তার নেতৃত্ব ও আদর্শ আজও প্রেরণার উৎস। তার কর্মময় জীবন, অবদান ও স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। তার প্রতিষ্ঠিত মূল্যবোধ ও দূরদর্শী চিন্তাধারা ধারণ করে প্রতিষ্ঠানগুলোর অগ্রযাত্রা অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মৃত্যুবার্ষিকীতে ইস্টার্ন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা