× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই বছর পর সচল হলো তথ্য কমিশন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৫:৩৫ পিএম

প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন (বাঁ থেকে)। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন (বাঁ থেকে)। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দুই বছরের বেশি সময় কার্যত অচল থাকার পর সচল হলো তথ্য কমিশন। শূন্য থাকা প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। এ পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান।

এ ছাড়া দুই তথ্য কমিশনারও নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন ইউএনবির সাবেক সম্পাদক এস এ এম মাহফুজুর রহমান। তাকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটারের দায়িত্ব থেকে সরিয়ে তথ্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন দৈনিক দিনকালের সহকারী সম্পাদক।

শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে দেওয়া দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এই নিয়োগের মাধ্যমে দীর্ঘদিন ধরে তথ্য কমিশনে জমা পড়া অভিযোগ নিষ্পত্তিসহ নানা জটিলতা নিষ্পত্তির পথ খুলল।

তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরীন ইসলাম খান এবং তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নবনিযুক্ত তথ্য কমিশনাররা জনগণের তথ্য অধিকারসহ তথ্য কমিশনের বিভিন্ন কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের পর সেপ্টেম্বরে তৎকালীন প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম পদত্যাগ করেন। এরপর আরেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকেও বাদ দেওয়া হয়। এরপর দুই বছরেও প্রধান তথ্য কমিশনার ও কমিশনার নিয়োগ দেওয়া হয়নি। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার আট মাসের মাথায় প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার নিয়োগ দিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা