× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি-ঢাকার সভাপতি সফিকুল ও সম্পাদক কামরুজ্জামান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৪:৪১ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ১৪:৪২ পিএম

সভাপতি অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম এবং সম্পাদক ইঞ্জি. মো. কামরুজ্জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সভাপতি অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম এবং সম্পাদক ইঞ্জি. মো. কামরুজ্জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটির ২০২৭-২০২৮ সেশনের সভাপতি হিসেবে অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম এবং সম্পাদক হিসেবে ইঞ্জি. মো. কামরুজ্জামানকে মনোনীত করা হয়েছে।

সংগঠনের চার সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পর তাদের মনোনীত করে।

গত শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার আল রাজি কমপ্লেক্সের আইবিডব্লিউ মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা, সদস্য ও নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে ২০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যের নাম শীঘ্রই প্রকাশ করা হবে।

উল্লেখ্য, বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে শিক্ষা, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

নতুন মনোনীত সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে সংগঠনের মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা