× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ঘুরে দেখলেন স্কুল, হাসপাতাল ও ফুটপাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৩:১৬ পিএম

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ এবং মিরপুর-১০ এলাকার উচ্ছেদকৃত ফুটপাত পরিদর্শন করেন তিনি।

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শিক্ষক, শিক্ষার্থী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রমের খোঁজখবর নেন এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

একই দিনে রাজধানীর উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ও রাজউক উত্তরা মডেল কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এসব পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

এদিকে, মিরপুর-১০ এলাকায় উচ্ছেদকৃত ফুটপাতও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তার সঙ্গে ছবি তোলার আবদার জানালে প্রধানমন্ত্রী নিজেই তার সঙ্গে সেলফি তোলেন। ঘটনাটি উপস্থিত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা