× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপূজার নিরাপত্তায় ২ লাখ আনসার-ভিডিপি মোতায়েন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৫:০৩ পিএম

আনসার-ভিডিপি সদর দপ্তরে বৃহস্পতিবার আয়োজিত মিডিয়া ব্রিফিং। ছবি: আনসার-ভিডিপির সৌজন্যে

আনসার-ভিডিপি সদর দপ্তরে বৃহস্পতিবার আয়োজিত মিডিয়া ব্রিফিং। ছবি: আনসার-ভিডিপির সৌজন্যে

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারা দেশে ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন এসব সদস্য। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স টিমের ৬২৪ জন সদস্যকে। প্রযুক্তিনির্ভর নজরদারি, ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা ও আন্তঃবাহিনী সমন্বয়ের মাধ্যমে এবারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আনসার-ভিডিপি সদর দপ্তরে বৃহস্পতিবার আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে ভাগ করে নিরাপত্তার দায়িত্ব বণ্টন করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ৬ হাজার ৯১৪টি মণ্ডপে প্রতিটিতে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ১১ হাজার ৭৮১টি ও সাধারণ ১৪ হাজার ৪৭০টি মণ্ডপে প্রতিটিতে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

মিডিয়া ব্রিফিংয়ে মহাপরিচালক বলেন, “নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর, গতিশীল ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এভিএমআইএসের (AVMIS) মাধ্যমে প্রায় ১০ লাখ সদস্যের তথ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। অন্যদিকে, এসটিডিএমএসের (STDMS) মাধ্যমে সদস্যদের যাচাই-বাছাই ও মোতায়েন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।

সদস্যদের আর্থিক ব্যবস্থাপনায়ও আধুনিকায়ন আনা হয়েছে। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সদস্যদের ভাতা সরাসরি তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, “এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে”।

‘শারদীয় সুরক্ষা অ্যাপে’ তাৎক্ষণিক সাড়া

পূজামণ্ডপের নিরাপত্তা তদারকি ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে চালু করা হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’। অ্যাপটিতে End-User, Responder ও Oversight Panel—এই তিনটি স্তরের মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।

পূজামণ্ডপে দায়িত্বরত ভিডিপি সদস্যরা End-User হিসেবে নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবেন। জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন Responder হিসেবে সমন্বিত পদক্ষেপ নেবে। আর Oversight Panel-এর মাধ্যমে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, ঘটনা ও দুর্ঘটনা মোকাবিলা, গুজব প্রতিরোধ এবং উদ্ভূত সমস্যার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা