বাসস
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৮:৫৩ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬ ১৮:৫৪ পিএম
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের জনএফ কেনেডি বিমান বন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার পর ফেসবুকে এক পোস্টে লামিয়া মোরশেদ জানিয়েছেন, “হি ইজ ডুইং জাস্ট ফাইন”, অর্থাৎ, তিনি একদম ঠিক আছেন।
মঙ্গলবার ইউনূস সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর লামিয়া মোরশেদ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দুইটি ছবি দিয়ে ইংরেজিতে এই স্ট্যাটাস দেন।
“জেএফকে বিমানবন্দরে ওই বর্বর হামলা চালানোর ঠিক কয়েক মিনিট আগে ছবিগুলো আমি তুলেছিলাম। এই পুরো যাত্রায় অনেক ভালোবাসা ও শ্রদ্ধা”—লিখেছেন তিনি।
“তিনি একদম ঠিক আছেন। এটি কেবল ওই বর্বরদের চরম নিষ্ঠুরতা এবং তারা যে কতটা করুণ সেটি প্রকাশ করেছে। স্যারের কাছে তাদের কোনো মূল্যই নেই। যারা অনেক সমর্থন করে বার্তা দিয়েছেন তাদের ধন্যবাদ, প্রিয় বন্ধুরা।”