× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদির ৫১ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে সাড়ে ৫ হাজার যাত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৭:২৫ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৬ ১৭:২৯ পিএম

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লোগো। ফাইল ছবি

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লোগো। ফাইল ছবি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করায় বাংলাদেশ থেকে পরিচালিত ৫১টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট ব্যাহত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ৫ হাজার ৪১৮ জন যাত্রী।

সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বেবিচক জানায়, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ১২টি সরাসরি (ডিরেক্ট) এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বোচ্চ ৪টি, সৌদি এয়ারলাইনসের ৩টি, রিয়াদ এয়ারওয়েজের ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ক্ষতিগ্রস্ত ৩৯টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ১৬টি রয়েছে ইন্ডিগো এয়ারলাইনসের। এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালাম এয়ারের ৩টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট ব্যাহত হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা