কৃষিপণ্য রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি নিয়ে দিনব্যাপী ‘এক্সপোর্ট ওয়ার্কশপ অন এগ্রিকালচার’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে এক্সপার্ট সেবা। কৃষিপণ্য রপ্তানিতে নতুন উদ্যোক্তা এবং এ খাতে ব্যবসা শুরু করতে আগ্রহীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এ কর্মশালার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কৃষিপণ্য রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি নিয়ে দিনব্যাপী ‘এক্সপোর্ট ওয়ার্কশপ অন এগ্রিকালচার’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে এক্সপার্ট সেবা। কৃষিপণ্য রপ্তানিতে নতুন উদ্যোক্তা এবং এ খাতে ব্যবসা শুরু করতে আগ্রহীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক তরুণ-তরুণী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মশালায় কৃষিপণ্য রপ্তানির ব্যবসা শুরু, নিবন্ধন ও লাইসেন্স সংগ্রহ, আন্তর্জাতিক বাজার ও ক্রেতা খোঁজা, পণ্যের স্পেসিফিকেশন ও মান নিশ্চিতকরণ, কমপ্লায়েন্স ও সনদ সংগ্রহ, ট্রেসেবিলিটি ও রেকর্ড সংরক্ষণ, প্যাকেজিং, লজিস্টিকস এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতসহ রপ্তানি বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় এসব বিষয়ে আলোচনা করেন এক্সপার্ট সেবার প্রতিষ্ঠাতা জাহিদ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল হাই মোহাম্মদ, চিফ বিজনেস অফিসার শাহিদুজ্জামান শোভন, হেড অব সেলস নুসরাত জাহান সেতু, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফারিহা আলম, সামিয়া চৌধুরী, নুরুল মোস্তফা রাহাত ও জুমন শর্না। এ ছাড়া উপস্থিত ছিলেন আয়মন উর রশিদ, সুফিয়া ইয়াসমিন উষা, ওয়ালিউল ইসলাম আযান, শামীম হোসেন ও রাফিসহ অনেকে।
কর্মশালায় কৃষিপণ্য রপ্তানিতে সফল কয়েকজন উদ্যোক্তাও অংশ নেন। তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা, রপ্তানি কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেসব সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের সম্ভাবনা কাজে লাগাতে তাঁদের উৎসাহিত করবে।