× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিটির ইজারা চুক্তির প্রতিবাদে অনশনে শ্রমিকরা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৪:২০ পিএম

গণঅনশনে বসেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গণঅনশনে বসেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এনসিটি ইজারা চুক্তি বাতিল ও শ্রমিক কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ মৌলিক দাবি পূরণের লক্ষ্যে গণঅনশন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

সোমবার বেলা সাড়ে ১১টায় বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে গণঅনশনে বসেন সংগঠনটির নেতা-কর্মীরা। তারা জানিয়েছেন, বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ এই গণঅনশন চলবে।

এর আগে গত ১০ অক্টোবর বেলা ১১টায় বন্দর রক্ষা কমিটির এক সভায় ১২ অক্টোবর বন্দর ওয়ান স্টপ ভবনের সামনে এই গণঅনশন কর্মসূচি পালন করার ঘোষণা দেয় সংগঠনটি। ঘোষণা অনুযায়ী সোমবার বেলা সাড়ে ১১টায় ওয়ান স্টোপ সার্ভিস ভবনের সামনে অনশন কর্মসূচি শুরু হয়।

কর্মসূচি পালনের বিষয়ে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৮ অক্টোবর চুক্তি স্বাক্ষরের দিন বিক্ষোভ মিছিল থেকে সরকারকে আলোচনার জন্য দুই দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই পূর্বঘোষণা অনুযায়ী গণঅনশন করা হবে।

এর আগে গত ৮ অক্টোবর ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনায় ১৫ বছরের কনসেশন চুক্তি সই করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তিতে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এইচ ই ইসা কারিম এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান সই করেন।

চুক্তি অনুযায়ী, এনসিটির জমি, মূল অবকাঠামো ও সম্পদের মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাতে। অন্যদিকে, টার্মিনাল আধুনিকায়নে প্রথম ১০ বছরে এক হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ডিপি ওয়ার্ল্ডের। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি বছরে ন্যূনতম ১২ লাখ ৩০ হাজার টিইইউ কনটেইনার পরিচালনার নিশ্চয়তা দিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা