প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১১:৪৬ এএম
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়। ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় এখন পর্যন্ত মোট ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি, রিয়াদ এয়ারের তিনটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইট স্থগিতের কারণে ৩ হাজার ৪৩১ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের কাছ থেকে সর্বশেষ সময়সূচি ও ফ্লাইটের অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।