× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭, ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৭:০৮ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশে সংক্রামক দুই রোগ ডেঙ্গু ও হামের বিস্তার অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জন এবং মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। 

একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ১ হাজার ১৮০ জন।

 রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো পৃথক দুটি স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে মৃত্যু ৪, ভর্তি দুই হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া চারজনের মধ্যে খুলনা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ১ জন করে রয়েছেন। ঢাকা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

একই সময়ে সারা দেশে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন। এর মধ্যে এককভাবে ঢাকা বিভাগেই ভর্তি হয়েছেন সর্বোচ্চ ১ হাজার ৩০ জন। এছাড়া খুলনা বিভাগে ৩০৪ জন, চট্টগ্রামে ২৯৩ জন এবং বরিশালে ২৩৬ জন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩০৩ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী ১ হাজার ১৮০

এদিকে অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগেই মারা গেছেন ৩ জন, যার মধ্যে জেলা হিসেবে সুনামগঞ্জেই মৃত্যু হয়েছে ২ জনের। তবে এই ২৪ ঘণ্টায় রোগতত্ত্বীয় তদন্তে হাম নিশ্চিত হয়ে কোনো মৃত্যুর তথ্য মেলেনি।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ১ হাজার ১৮০ জন। এ ছাড়া ল্যাব পরীক্ষায় নতুন করে ৯৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যবধি হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে, যার মধ্যে নিশ্চিত রোগী ২২ হাজার ৪২১ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮ জনের; যার মধ্যে রোগ নিশ্চিত হয়ে মারা গেছেন ১০৪ জন। চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৮৬৯ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা