× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাকওয়া মসজিদে চার দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) প্রদর্শনী শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৭:২৯ পিএম

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ধানমন্ডি তাকওয়া মসজিদ সোসাইটির আয়োজিত বিশেষ প্রদর্শনী পরিদর্শন করেন আকিজ বশির গ্রুপের চেয়ারম্যান ও তাকওয়া মসজিদ সোসাইটির সভাপতি শেখ বশির উদ্দিন। এ সময় তিনি পবিত্র মক্কা ও মদিনার গুরুত্বপূর্ণ স্থান এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত স্থানগুলোর প্রতিরূপ ঘুরে দেখেন।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ধানমন্ডি তাকওয়া মসজিদ সোসাইটির আয়োজিত বিশেষ প্রদর্শনী পরিদর্শন করেন আকিজ বশির গ্রুপের চেয়ারম্যান ও তাকওয়া মসজিদ সোসাইটির সভাপতি শেখ বশির উদ্দিন। এ সময় তিনি পবিত্র মক্কা ও মদিনার গুরুত্বপূর্ণ স্থান এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত স্থানগুলোর প্রতিরূপ ঘুরে দেখেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদ সোসাইটির উদ্যোগে চার দিনব্যাপী বিশেষ সিরাতুন্নবী (সা.) প্রদর্শনী শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে।

প্রদর্শনী পরিদর্শন করেন সাবেক বাণিজ্য উপদেষ্টা, আকিজ-বশির গ্রুপের চেয়ারম্যান ও তাকওয়া মসজিদ সোসাইটির সভাপতি শেখ বশির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেনÑ ড. মঞ্জুরে এলাহী, প্রফেসর ড. এ কে এম আজিজুল হক ও আল্লামা সাইফুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা। চার দিনব্যাপী এ আয়োজনে সেমিনারের পাশাপাশি রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মভিত্তিক ব্যতিক্রমী প্রদর্শনী। এতে মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থান, ইসলামী ঐতিহ্য এবং পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীর প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। এ ছাড়া রয়েছে আধুনিক ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন, দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল উপস্থাপনা এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন।

নারীদের জন্য প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। এরপর পুরুষ দর্শনার্থীরা প্রদর্শনী পরিদর্শন করতে পারবেন। আগামী সোমবার পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে মহানবী (সা.)-এর পবিত্র জীবন, শিক্ষা, আদর্শ ও মানবিক মূল্যবোধ সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরাই এ আয়োজনের প্রধান লক্ষ্য।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা