× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোদির পতন দেখার অপেক্ষায় ড. আসিফ নজরুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৪:৫৩ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অধ্যাপক ড. আসিফ নজরুল। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অধ্যাপক ড. আসিফ নজরুল। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতন দেখার অপেক্ষায় রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন। 

মোদির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করার পাশাপাশি তার পতন হলে ভারতের রাজনীতি ও সমাজে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সে বিষয়েও নিজের মত তুলে ধরেছেন আসিফ নজরুল।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, “তেলাপোকাদের কামড়ে মো-দি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।”

মোদির পতন হলে ভারতের পরিবর্তন হবে কি না, এমন প্রশ্ন তুলে নিজেই এর উত্তর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

তিনি লিখেছেন, “কিছুটা তো বদলাবেই। অন্তত অন্ধ মুস-লিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও হোঁচট খাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিঃসঙ্গ নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ মিত্র কমবে। ভারতের সমাজে তীব্র বৈষম্য হয়তো কিছুটা কমবে।”

মোদি ও তার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রসঙ্গও তুলে ধরেছেন আসিফ নজরুল।

এ বিষয়ে তিনি লিখেছেন, “মো-দি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের (বাংলাদেশের) মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে।”

পোস্টের শেষাংশে ভারতের প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে আসিফ নজরুল লিখেছেন, “মো-দির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।”

আসিফ নজরুলের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন ভারতে নরেন্দ্র মোদি সরকার ও নির্বাচন কমিশনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক বিতর্ক এবং বিরোধীদের প্রতিবাদ চলছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা