× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৬:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৯৬ জনের শরীরে রোগটির সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া হামের উপসর্গ থাকায় নতুন করে রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন আরও ১ হাজার ৩৩২ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য এতে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের কেউই ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত রোগী ছিলেন না; তবে তাঁরা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে দুজন সিলেট বিভাগের (সিলেট জেলায় ১ ও সুনামগঞ্জে ১ জন)। বাকি দুজনের মধ্যে একজন ঢাকা ও অন্যজন খুলনা জেলার বাসিন্দা। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আসা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫। তাঁদের মধ্যে নমুনা পরীক্ষার পর ২২ হাজার ১১৬ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন রোগী।

চলতি মৌসুমে (১৫ মার্চ থেকে আজ পর্যন্ত) দেশে হামের উপসর্গে মোট ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়ে মারা গেছেন ১০৪ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা