বিবিসি বাংলা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২১:৫৬ পিএম
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের বিমান। ছবি: বিবিসি
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ।
বুধবার রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়।
ঢাকার একটি হোটেলে আজ রাতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এয়ারবাসের সঙ্গে চুক্তির আগে চলতি বছর দুই দফায় যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।