× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২১:৩৯ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ২১:৪০ পিএম

সম্মেলনে অংশ নিতে তুরস্কে আসা সিরিয়ার বিচারমন্ত্রী ড. মাজহার আল-ওয়াইসের সঙ্গেও বিমানবন্দরে সাক্ষাৎ হয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের।

সম্মেলনে অংশ নিতে তুরস্কে আসা সিরিয়ার বিচারমন্ত্রী ড. মাজহার আল-ওয়াইসের সঙ্গেও বিমানবন্দরে সাক্ষাৎ হয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের।

‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’-এ যোগ দিতে তুরস্কের ইস্তান্বুলে পৌঁছেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার দুপুরে তিনি ইস্তান্বুলে পৌঁছান।

ইস্তান্বুল বিমানবন্দরে আইনমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের বিচার মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার সেদাত আয়্যিলদিজ।

সম্মেলনে অংশ নিতে তুরস্কে আসা সিরিয়ার বিচারমন্ত্রী ড. মাজহার আল-ওয়াইসের সঙ্গেও বিমানবন্দরে সাক্ষাৎ হয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের।

এ সময় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা মতবিনিময় করেন।

আলোচনায় বাংলাদেশ ও সিরিয়ার জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব এবং মুসলিম ভ্রাতৃত্ববোধের বিষয়টিও গুরুত্ব পায়।

উল্লেখ্য, আগামী ৮ ও ৯ অক্টোবর ইস্তান্বুলে ‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’ অনুষ্ঠিত হবে।

বিশ্বের ৭৫টি দেশের বিচারমন্ত্রী, বিচারক, আইনবিদ ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এ সম্মেলনে অংশ নেবেন।

সামিটের উদ্বোধনী অধিবেশনে আগামীকাল সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা