× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি

বিবিসি বাংলা

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৬:১৪ পিএম

বাংলাদেশে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি করার বিধান চালু করেছে সরকার।

বাংলাদেশে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি করার বিধান চালু করেছে সরকার।

বাংলাদেশে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি করার একটি প্রক্রিয়া চালু করেছে সরকার।

সচিবালয়ে প্রাথমিকভাবে লটারির মাধ্যমে মঙ্গলবার ১৩১ জনের মধ্যে ১৮ জনকে ঢাকায় পদায়নের জন্য বাছাই করা হয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “বাই রোটেশনে আমরা প্রাইস পোস্টিংগুলো যেটা মনে করা হয় ডিপার্টমেন্টে যেখানে দুর্নীতির শিকড় গজায় সেই জায়গাগুলোতে আমরা দেখবো। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আমাদেরকে তথ্য-প্রমাণসহ দেন, সে যত বড় ক্ষমতাধর ব্যক্তিই হোক সাব-রেজিস্ট্রার ডিপার্টমেন্টের, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

জমি কেনা-বেচা, ভাগ-বাটোয়ারা অর্থাৎ ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধান করাই সাব-রেজিস্ট্রারদের কাজ।

কিন্তু সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে জমির ভুয়া দলিল তৈরি, ঘুষসহ নানা ধরনের অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, বড় অংকের আর্থিক লেনদেন করে লোভনীয় পদগুলোতে নিয়োগ নেওয়ার চেষ্টা করা হয়। সেই সমস্যা এড়াতে লটারির পথ বেছে নিয়েছে সরকার, যাতে কেউ পছন্দ মতো এসব পদে যেতে না পারেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা