× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে হামের উপসর্গে ৬ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৬:০২ পিএম

ছবি: এআই

ছবি: এআই

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১০২ জনের শরীরে রোগটির সংক্রমণ নিশ্চিত করা গেছে। এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১ হাজার ২৯১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন ও চট্টগ্রাম বিভাগে ২ জন রয়েছেন। জেলাওয়ারি হিসেবে ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল ও কুষ্টিয়ায় একজন করে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে রোগটিতে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর সকাল পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৯৯ হাজার ১৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২১ হাজার ৯১০ জনের শরীরে ল্যাব পরীক্ষায় রোগটির সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৩২ জন। অন্যদিকে, রোগটিতে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন রোগী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা