× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র আঘাতে বাংলাদেশি নিহত

বাসস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২২:৪২ পিএম

নিহত মো. সজিব হোসেন। ছবি: সংগৃহীত

নিহত মো. সজিব হোসেন। ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় রবিবার হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং এ ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজিবের পরিবার ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করছে।

মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তা দ্রুত দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা