× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে কাজ করবে নৌপরিবহণ মন্ত্রণালয়

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২০:৪৯ পিএম

ছবি: বাসস

ছবি: বাসস

দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সংসদীয় কমিটি এবং নৌপরিবহন মন্ত্রণালয় একযোগে কাজ করবে।

গতকাল সোমবার সংসদ ভবনে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজের ক্ষেত্রে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার মতামতকে প্রাধান্য দিয়েই মন্ত্রণালয়ের যাবতীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

প্রথম এই বৈঠকে নৌপরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন সংস্থার সার্বিক কার্যক্রম সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম, মো. মাহমুদুল হক রুবেল, আনিছুর রহমান, সাঈদ আহমেদ, সানজিদা ইয়াসমিন, মো. নাজমুল হুদা এবং আবদুল হান্নান মাসউদ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা