× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন এমদাদুল হক চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২০:৪৪ পিএম

এমদাদুল হক চৌধুরী।

এমদাদুল হক চৌধুরী।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরীকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মো. এমদাদুল হক চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন তিনি।

এর আগে এ এস এম সালেহ আহমেদকে ২০২৪ সালের ২ অক্টোবর দুই বছরের চুক্তিতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরদিন ৩ অক্টোবর তিনি দায়িত্বে যোগ দেন। ইতোমধ্যে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পেলেন মো. এমদাদুল হক চৌধুরী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা