× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার নিশ্চিতের আহ্বান ত্রাণমন্ত্রীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৮:৫৩ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬ ১৮:৫৪ পিএম

সচিবালয়ে আইআইএমএমের প্রধান নিকোলাস কুজিয়ানের সঙ্গে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত

সচিবালয়ে আইআইএমএমের প্রধান নিকোলাস কুজিয়ানের সঙ্গে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

একই সঙ্গে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মায়ানমার (আইআইএমএম)-এর প্রতি আহ্বান জানান তিনি।

সচিবালয়ে সোমবার আইআইএমএমের প্রধান নিকোলাস কুজিয়ানের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন ত্রাণমন্ত্রী। বৈঠকে রাখাইন রাজ্যে চলমান সহিংসতা, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি এবং আন্তর্জাতিক আইনের আওতায় সংঘটিত অপরাধের তদন্ত ও বিচারপ্রক্রিয়া গুরুত্ব পায়।

বৈঠকে নিকোলাস কুজিয়ান জানান, ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৪ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আগে থেকে অবস্থানরত প্রায় ১০ লাখ রোহিঙ্গার সঙ্গে নতুন করে আসা এসব মানুষ যুক্ত হয়েছেন।

রাখাইনে সহিংসতা ও নিরাপত্তাহীনতা অব্যাহত থাকায় তাদের নিরাপদে নিজভূমিতে ফেরার পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলেও দাবি করেন তিনি।

আইআইএমএমের মতে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি প্রতিষ্ঠা নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের অন্যতম পূর্বশর্ত।

সংস্থাটি ২০১১ সাল থেকে মিয়ানমারে সংঘটিত গুরুতর আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ, যাচাই ও সংরক্ষণ করছে।

বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রত্যাবাসনের পাশাপাশি বিচার, জবাবদিহি, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়

আন্তর্জাতিক বিচারপ্রক্রিয়ায় প্রমাণের কার্যকর ব্যবহার এবং মিয়ানমারে জবাবদিহির পরিবেশ তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা