× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৬:৫১ পিএম

রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেন।

রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার দুপুরে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার, মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

একই সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা এবং অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা বিনিময়ের বিষয়েও আলোচনা হয় বৈঠকটিতে।

বৈঠকে সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানির উদ্যোগের বিষয়টি জানানো হয়। উভয় পক্ষ মনে করে, এ উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে।

আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলজেরিয়ার আগ্রহের কথাও জানান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে আলজেরিয়া।

একই সঙ্গে চিকিৎসক, নার্সসহ দক্ষ জনশক্তি নিতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়টিও আলোচনায় আসে।

এ বিষয়ে আদালতের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দিয়ে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত। সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে উভয় দেশ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা