× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণপূর্তের প্রধান প্রকৌশলী পদে হলেন নিয়মিত হলেন খালেকুজ্জামান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৬:৩১ পিএম

মো. খালেকুজ্জামান চৌধুরী। ছবি: গণপূর্ত অধিদপ্তরের সৌজন্যে

মো. খালেকুজ্জামান চৌধুরী। ছবি: গণপূর্ত অধিদপ্তরের সৌজন্যে

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরী এবার একই পদে পদোন্নতি পেয়েছেন। তাকে প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দিয়েছে সরকার। এর ফলে চলতি দায়িত্বে থাকা খালেকুজ্জামান চৌধুরী প্রধান প্রকৌশলী পদে নিয়মিত হলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ থেকে রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হলো।

প্রজ্ঞাপনে তার বর্তমান পদ হিসেবে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মূল পদ হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) উল্লেখ করা হয়েছে। পদোন্নতির পর এ পদে তার বেতনক্রম হবে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারিত।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব পালনের পর এবার পদোন্নতির মাধ্যমে তিনি ওই পদে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন। গণপূর্ত অধিদপ্তরের সর্বোচ্চ কারিগরি ও প্রশাসনিক পদে চলতি দায়িত্বের পরিবর্তে এবার নিয়মিত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

তবে পদোন্নতির প্রজ্ঞাপনে জ্যেষ্ঠতার অবস্থান বা অন্য কর্মকর্তাদের তুলনায় তাকে নির্বাচনের কারণ উল্লেখ করা হয়নি। এতে শুধু সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে পদোন্নতি দেওয়ার কথা বলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা