× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অংশ নিতে ম্যানিলায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২১:৫৩ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬ ২১:৫৪ পিএম

ম্যানিলার স্থানীয় সময় দুপুর ২টায় বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ম্যানিলার স্থানীয় সময় দুপুর ২টায় বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সামাজিক সুরক্ষা সপ্তাহের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কর্মসূচিতে অংশ নিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন।

ম্যানিলার স্থানীয় সময় দুপুর ২টায় বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। সফরসঙ্গী হিসেবে রয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নার্গিস খানম ও কামাল উদ্দীন বিশ্বাস।

সফরকালে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ম্যানিলায় আয়োজিত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

এ সময় সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সফরে সামাজিক সুরক্ষা খাতে আঞ্চলিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা