× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৭:১১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২১৮ জনের মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে আরও ৮২ জনের শরীরে হামের সংক্রমণ পাওয়া গেছে। তবে গত ২৪ ঘণ্টায় ল্যাব-নিশ্চিত কোনো রোগীর মৃত্যুর তথ্য নেই।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র (কন্ট্রোল রুম) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ৩ অক্টোবর সকাল আটটা থেকে ৪ অক্টোবর সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর হামের আক্রান্তদের ‘সন্দেহজনক’এবং ‘নিশ্চিত’ (ল্যাব পরীক্ষায় প্রমাণিত)—এই দুই ভাগে পর্যবেক্ষণ করছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ২১৮ জনসহ চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭৪৮ জনে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন সন্দেহজনক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।

গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনই ঢাকা বিভাগ ও ঢাকা জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ল্যাব পরীক্ষায় রোগটি নিশ্চিত হওয়ার পর মারা গেছেন এমন রোগীর মোট সংখ্যা ১০২।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা