× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুশ্রম বন্ধে সমন্বিত পদক্ষেপের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৬:২৯ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬ ১৬:৫৬ পিএম

জীবিকার তাগিদে ইট-ভাঙার কাজ করছে এক শিশুশ্রমিক। ফাইল ছবি

জীবিকার তাগিদে ইট-ভাঙার কাজ করছে এক শিশুশ্রমিক। ফাইল ছবি

শিশুশ্রম নিরসনে সরকার, বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতা ও বিশেষজ্ঞরা।

তারা দারিদ্র্য দূরীকরণ, মানসম্মত শিক্ষার প্রসার, বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রবিবার চাইল্ড লেবার ইলিমিনেশন প্ল্যাটফর্মের (ক্লেপ) সহযোগিতায় উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) আয়োজিত ‘শিশুশ্রম নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন।

এএসডির নির্বাহী পরিচালক এম এ করিমের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এবং সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, আন্না মিনজ ও শওকত আরা আক্তার।

ঢাকার কেআইবি মিলনায়তনে আয়োজিত ‘শিশুশ্রম নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে উপস্থিত বক্তারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “প্রধানমন্ত্রী পথশিশুদের দাওয়াত দিয়ে খাইয়েছেন। পথশিশুরাও যে একটি সুন্দর জীবনের দাবিদার তিনি সেটি অনুধাবন করতে পেরেছেন। হয়তো তিনি একটি পরিসংখ্যান নিচ্ছেন এবং পর্যায়ক্রমে তাদের রাস্তা থেকে ঘরে ফেরানোর পরিকল্পনা করছেন।”

“আমরা বাংলাদেশে একজন মানবিক প্রধানমন্ত্রী পেয়েছি”, উল্লেখ করে তিনি এসব মানবিক উদ্যোগকে রাজনীতিকরণ না করার আহ্বান জানান।

দেশে অনেক ভালো আইন থাকলেও প্রয়োগের অভাব রয়েছে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, “আইনের প্রয়োগ যারা করবেন তারা অনেক সময় কম্প্রোমাইজড (আপস) হয়ে যান।”

প্রভাবশালীদের অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয় না দাবি করে তিনি বলেন, “আমরা সবসময় রাজনৈতিক নেতা বা মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় আনি। কিন্তু সরকারের নির্বাহী বিভাগে যারা কাজ করেন, সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান, তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হয় না।”

কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাহী বিভাগের কাজের কঠোর সমালোচনা ও তদারকি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, শিশুশ্রম নিরসনে ২০৩০ সালের লক্ষ্য অর্জনে সরকার বাস্তবায়ন, সমন্বয় ও নজরদারিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ও অনানুষ্ঠানিক খাতে শিশুশ্রম বন্ধ করাকে এতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেন, বর্তমানে শিশুদের জন্য ৪৩টি কাজকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে গৃহকর্মকেও অন্তর্ভুক্ত করার উদ্যোগ রয়েছে। পাশাপাশি ১৪ বছরের কম বয়সী শিশুদের গৃহকর্মে নিয়োগ বন্ধে জাতীয় কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে এম এ করিম বলেন, শিশুশ্রম বন্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনানুষ্ঠানিক খাত। ছোট কারখানা, ওয়ার্কশপ, দোকান, হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, নির্মাণ ও গৃহকর্মে বিপুলসংখ্যক শিশু যুক্ত থাকলেও এসব কর্মক্ষেত্রের অনেকগুলো নিয়মিত নজরদারির বাইরে।

তিনি বলেন, শিশুকে কাজ থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি পরিবারের আয়-নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে শিশুশ্রম নিরসন কর্মসূচিকে যুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা