× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকলেটের প্রলোভনে শিশুকে অপহরণের চেষ্টা, উদ্ধার করল আনসার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২০:৩৯ পিএম

শিশুকে উদ্ধারসহ অপহরণের চেষ্টাকারীকে আটক করে আনসার সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিশুকে উদ্ধারসহ অপহরণের চেষ্টাকারীকে আটক করে আনসার সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪ বছর বয়সী এক শিশুকে বাথরুমে নিয়ে অচেতন করার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে হাসপাতালের আনসার সদস্যরা অভিযান চালিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

শুক্রবার রাত আড়াইটার দিকে হাসপাতালের আট তলায় সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু দেবআদৃতা দাসের নানা ওই ওয়ার্ডে ভর্তি ছিলেন। 

অভিযোগ অনুযায়ী, লিটন মিয়া নামের এক ব্যক্তি শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে আট তলার বাথরুমে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে শিশুটির মা জবারানী দাস হাসপাতালের তৃতীয় তলায় এসে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পিসি মো. গোলাম মোস্তফার নেতৃত্বে এপিসি মো. উজ্জল হোসেন এবং আনসার সদস্য মো. সুজন মিয়া ও মো. শাকিল হকসহ টহল দল তাৎক্ষণিকভাবে শিশুটির সন্ধানে অভিযান শুরু করে।

প্রায় দুই ঘণ্টা অনুসন্ধানের পর ভোর সাড়ে ৪টার দিকে আট তলার একটি টয়লেট থেকে লিটন মিয়ার কাছ থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটি কোনো কথা বলতে পারছিল না।

এ সময় লিটন মিয়ার কাছ থেকে কিছু পরিমাণ গাঁজা ও দুটি মোবাইল ফোন পাওয়া গেছে বলে জানা যায়।

আটক লিটন মিয়া গাজীপুরের সদর উপজেলার জয়দেবপুরের হোতাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা