× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরের গার্মেন্টসের আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২০:০৫ পিএম

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর শনিবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকাল পৌনে ৩টার দিকে কারখানার আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কাপড়ে ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ী, গাজীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানার শতাধিক শ্রমিককে নিরাপদে ভবন থেকে নামিয়ে আনা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হিরন মিয়া বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দীর্ঘ চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা