× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের সঙ্গে ক্যামেরাবন্দি তারেক-জুবাইদা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৮:৫৩ পিএম

গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। ছবি: হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া ছবিটি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। ছবি: হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া ছবিটি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ শনিবার ছবিটি প্রকাশ করা হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জড়ো হয়েছিলেন বিশ্বনেতারা।

তাদের সম্মানে নিউ ইয়র্কের বিলাসবহুল ‘লোটে নিউ ইয়র্ক প্যালেস’ হোটেলে ২২ সেপ্টেম্বর নৈশভোজ আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প। সেই আয়োজনে অংশগ্রহণ করেন তারেক রহমান ও জুবাইদা রহমানও।

নৈশভোজের ছবিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ক্যামেরাবন্দি হন তারেক রহমান ও জুবাইদা রহমান। ছবির মাঝে দাঁড়ানো ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার ডানে ছিলেন তারেক রহমান ও বাঁয়ে ছিলেন জুবাইদা রহমান। ছবিতে তিনজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা