× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় মদসহ আটক ২, বাল্কহেড জব্দ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৬:২৫ পিএম

পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় মদসহ ২ জন কারবারিকে আটক করেছে নৌ পুলিশ। ছবি: নৌ পুলিশের সৌজন্যে

পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় মদসহ ২ জন কারবারিকে আটক করেছে নৌ পুলিশ। ছবি: নৌ পুলিশের সৌজন্যে

পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় মদসহ ২ জন কারবারিকে আটক করেছে নৌ পুলিশ।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ‘এমভি তাসলিমা’ নামের একটি বাল্কহেড জব্দ করা হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের আওতাধীন শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

নৌ পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ দল সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদী এলাকায় ‘এমভি তাসলিমা’ নামক বাল্কহেডটিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ‘ব্ল্যাক হুইস্কি’ উদ্ধার করা হয়।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নৌ পুলিশ ঘটনাস্থল থেকেই দুই আসামিকে আটক করে এবং মাদক বহনে ব্যবহৃত বাল্কহেডটি তাদের হেফাজতে নেয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। মাদকমুক্ত ও নিরাপদ নৌপথ গড়তে নৌপুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা