বে অব বেঙ্গল কনভারসেশনেউদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে
ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শনিবার সকালে আয়োজিত পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’ প্রতিপাদ্যে ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
এবারের আয়োজনে শতাধিক দেশের দুই শতাধিক আলোচক, তিন শতাধিক ডেলিগেট এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারীর যোগ দেওয়ার কথা রয়েছে।
সংলাপে রাজনীতিক, কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
আলোচনায় বৈশ্বিক ক্ষমতার পরিবর্তন, ভূরাজনৈতিক প্রতিযোগিতা, প্রযুক্তিগত রূপান্তর, অর্থনৈতিক পুনর্বিন্যাস, জলবায়ু চ্যালেঞ্জ, সুশাসন ও আস্থার সংকট গুরুত্ব পাবে।
পাশাপাশি বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য, নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা নিয়েও আলোচনা হবে।
সিজিএসের আয়োজনে তিন দিনের এ সংলাপ দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের মতবিনিময়ের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।