× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২১:৩৭ পিএম

শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি

শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি

শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপসহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির বিকল্প বাজার খুঁজছে সরকার। 

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের ট্রলি কার্যক্রম উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ জনশক্তি রপ্তানি কমে যাওয়ার অন্যতম কারণ। তাই শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপসহ বিভিন্ন দেশে বাজার খোঁজা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে ভালো সাড়াও মিলছে। আগামী তিন মাসের মধ্যে যেসব খাতে আগে কখনও জনশক্তি রপ্তানি হয়নি, সেসব খাতে রপ্তানির উদ্যোগ নেবে সরকার।

তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতিসহ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও গত সাত মাসে বিভিন্ন দেশে সাড়ে চার লাখ কর্মী পাঠানো হয়েছে। দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী বলেন, টেকনিক্যাল কারণে ফ্লাইট বিলম্বিত হলে যাত্রীদের বিশ্রামের সুবিধার্থে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামছুল ইসলাম এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা