প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৬:১৫ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় জাতীয় সংসদ ভবনের টানেলে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সহকারী পরিচালক (গণসংযোগ) মোঃ রাশেদ মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ ভবনের টানেলে আয়োজিত এই জরুরি ব্রিফিংয়ের ভিডিও চিত্র ধারণ এবং সচিত্র প্রতিবেদন সম্প্রচার ও প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।