× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব বাবুল মিয়া

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৩:৩৯ পিএম

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া। তাকে বদলিপূর্বক এ পদে পদায়ন করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, নিয়মিত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. বাবুল মিয়াকে তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. বাবুল মিয়া (পরিচিতি নম্বর ৬২৮৬) বর্তমানে পরিকল্পনা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তাকে বিসিআইসির চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। বিসিআইসি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংস্থা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা