× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফার্নেস তেলের দাম বাড়াল বিইআরসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩২ পিএম

ফার্নেস অয়েল। প্রতীকী ছবি

ফার্নেস অয়েল। প্রতীকী ছবি

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের (এইচএসএফও) মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অক্টোবর মাসের জন্য প্রতি লিটার ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা।

বুধবার বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার দিবাগত রাত ১২টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের এক বিশেষ সভায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দর নির্ধারণের ক্ষেত্রে গত ২৯ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত সময়ে আমদানিকৃত পরিশোধিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেট, সেপ্টেম্বর মাসের অপরিশোধিত তেলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হারের পরিবর্তন বিবেচনা করেছে কমিশন।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন থাকা তেল বিপণনকারী সরকারি চার কোম্পানি—পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন এই দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই জ্বালানি তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

এর আগে ফার্নেস তেলের দাম নির্ধারণ করত বিপিসি। সরকারের নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম সর্বশেষ নির্ধারণ করা হয়েছিল ২০২৪ সালের ২ আগস্ট। এরপর অন্তর্বর্তী সরকার তেলটির মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে ন্যস্ত করে।

এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ জানুয়ারি বিইআরসির কাছে দাম নির্ধারণের প্রস্তাব পাঠায় বিপিসি। পরে বিপিসির অধীন চার বিপণন কোম্পানিও আলাদা প্রস্তাব জমা দেয়। এক বছর পর গত ২৯ জানুয়ারি এ প্রস্তাবের ওপর গণশুনানি করে বিইআরসি। এরপর গত ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো ফার্নেস তেলের দাম ঘোষণা করে সংস্থাটি। সেই থেকে সংস্থাটি নিয়মিত এই তেলের দাম সমন্বয় করে আসছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা