× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে মৃত্যু শূন্যে আনতে সমন্বিতভাবে কাজ করতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪১ পিএম

বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডেঙ্গু রোগীর চিকিৎসার পাশাপাশি আক্রান্ত ব্যক্তি কোন এলাকা থেকে সংক্রমিত হয়েছেন তা শনাক্ত করে সেখানে মশক নিয়ন্ত্রণ জোরদারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। মূল লক্ষ্য মৃত্যুহার শূন্যে নামিয়ে আনা। 

বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘২৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছর শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৫৯ জন। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মৃত্যু কম থাকলেও সেপ্টেম্বরে রোগী ও মৃত্যু বেড়েছে। অক্টোবরে থেমে থেমে বৃষ্টি হলে প্রকোপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।’ 

এডিস মশার বংশবিস্তার রোধে তিনি বলেন, তিন দিনের জমা পানি রাখা যাবে না। নির্মাণাধীন ভবন, ছাদবাগান, ফুলের টব ও এসির ট্রেতে জমা পানিতে লার্ভা জন্মায়। ডাবের খোসাও যেখানে-সেখানে ফেলা যাবে না। 

চিকিৎসকদের উদ্দেশে মেয়র বলেন, রোগী কোথায় যাতায়াত করছে তা-ও জানতে হবে। এতে ওই এলাকায় দ্রুত লার্ভিসাইড প্রয়োগ সম্ভব। চিকুনগুনিয়া, জিকা ও জাপানিজ এনসেফালাইটিসের বিষয়েও সতর্ক থাকতে হবে, কারণ সব জ্বর ডেঙ্গু নয়।

মেয়র বলেন, লার্ভা ধ্বংসে নতুন পদ্ধতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত বিটিআই (Bacillus thuringiensis israelensis) ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রাপ্তবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড এবং মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে। নগরের হালিশহর, কোতোয়ালি, পাহাড়তলী, বন্দর, আকবর শাহ, ফিরোজশাহ, অক্সিজেন ও বাকলিয়ায় রোগী বেশি হওয়ায় সেখানে কার্যক্রম জোরদার করা হচ্ছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। সভাপতিত্ব করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা