× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছ উৎপাদনে দেশের অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান প্রতিমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২২ পিএম

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের আয়োজনে পোনামাছ অবমুক্ত করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের আয়োজনে পোনামাছ অবমুক্ত করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে দেশে মৎস্য উৎপাদন আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান ভবনের প্রফেসর মোহাম্মদ শফি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। এ অবস্থানকে আরও এগিয়ে নিতে হবে। দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এ খাতের পরিধি যেমন বড়, তেমনি কর্মসংস্থানের সুযোগও বিস্তৃত।

তিনি বলেন, একসময় মৎস্য খাতকে মানুষ এতটা গুরুত্ব দিত না। সময়ের সঙ্গে এ খাতের গুরুত্ব সম্পর্কে মানুষের ধারণা বদলেছে। মৎস্যসম্পদ কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।

নদ-নদীর নাব্যতা ও দূষণ প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অনেক নদীর নাব্যতা নষ্ট হয়ে গেছে। নদীগুলোকে দূষণমুক্ত করা এবং নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি গভীর সমুদ্রে মাছ আহরণের ক্ষেত্রেও সরকার কাজ করছে। বাংলাদেশ গভীর সমুদ্রে মাছ আহরণে সক্ষম হলে তা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী।

মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামীর বাংলাদেশে মৎস্য খাতে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কর্মজীবন ও জীবন গঠনে শিক্ষার্থীরা এ খাতে নিজেদের এগিয়ে নিতে পারেন। মৎস্যসম্পদ রক্ষা ও উন্নয়নে মৎস্য শিক্ষাকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এর আগে কার্জন হলের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন প্রতিমন্ত্রী। ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মামুন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন ড. মো. খালেদ কনক ও অধ্যাপক ওয়াহিদা হক। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা