× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০২ পিএম

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা ‘রোসাটম’ লোগো। ফাইল ছবি

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা ‘রোসাটম’ লোগো। ফাইল ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

প্রকল্পটির মূল ঠিকাদার রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা ‘রোসাটম’ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  

মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসে শুরু হয়ে জ্বালানি সরবরাহ কার্যক্রম পুরো ডিসেম্বর মাসজুড়ে চলবে এবং ডিসেম্বরের শেষ নাগাদ এই সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

রোসাটম জানিয়েছে, চুক্তির শর্ত ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী কয়েকটি ফ্লাইটে এ জ্বালানি পাঠানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা