× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালের দুর্যোগপ্রবণ এলাকায় বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

বাসস

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৬ পিএম

বাংলাদেশ দূতাবাস, নেপাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ দূতাবাস, নেপাল। ছবি: সংগৃহীত

অব্যাহত ভারী বৃষ্টিপাত, বন্যা, ভূমিধস ও তুষারপাতের কারণে নেপালের দুর্যোগকবলিত এলাকাগুলোতে ভ্রমণ এড়িয়ে চলতে বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানরত বা গমনেচ্ছু পর্যটক ও পর্বতারোহীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের জারি করা এক সাময়িক ভ্রমণ সতর্কতায় বাংলাদেশি ভ্রমণকারীদের বিশেষ করে পিসাং, চামে, মানাং ও এর আশপাশের পর্যটন গন্তব্যে ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, “অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটছে। একই সঙ্গে কয়েকটি এলাকায় তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম পার্বত্য ভূখণ্ড ও ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে পড়েছে।”

এতে বলা হয়, পরিস্থিতির কারণে নেপালের কর্তৃপক্ষ মানাং, তিলিচো লেক, থোরং লা পাস, আইস লেক, কাং লা ও ভিমথাংসহ কয়েকটি এলাকায় ট্রেকিং সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

পোখারা ও এর আশপাশের এলাকায় ভ্রমণের ক্ষেত্রেও বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস। ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং কাছাকাছি ট্রেকিং গন্তব্যগুলোতে যাতায়াত ব্যাহত হওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে।

মুস্তাং, জোমসোম ও অন্যান্য পার্বত্য এলাকায় ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের গান্ডাকি প্রদেশের সড়ক যোগাযোগ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ স্বল্প সময়ের নোটিশেও এসব এলাকার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

বাংলাদেশি নাগরিকদের বিশেষ করে আন্নাপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা করার আগে আবহাওয়া, সড়ক যোগাযোগ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করতে বলা হয়েছে।

একই সঙ্গে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা এবং নিরাপত্তা-সংক্রান্ত পরামর্শ মেনে চলার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, যারা ইতোমধ্যে দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থান করছেন, তাদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে হবে। ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই করতে হবে এবং ট্যুর অপারেটর ও কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

তবে এ ভ্রমণ সতর্কতা কাঠমান্ডু ও এর আশপাশের এলাকার জন্য প্রযোজ্য নয় বলে দূতাবাস জানিয়েছে।

দূতাবাস নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে এ বিষয়ে পরবর্তী সতর্কতা বা হালনাগাদ তথ্য জানানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা