× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১১৪ পদে নিয়োগের ছাড়পত্র

বাসস

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতের ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের ১১৪টি শূন্যপদ পূরণের জন্য নিয়োগের ছাড়পত্র দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-৩ শাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। বিদ্যুৎ বিভাগের সমন্বয়-৩ শাখার উপসচিব মুহম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত আদেশটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

আদেশ অনুযায়ী, ১১৪টি পদের মধ্যে গ্রেড-৬-এর টিম্বার প্রোডাক্ট স্পেশালিস্ট পদে একটি এবং প্রোগ্রামার পদে একটি ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ ছাড়া গ্রেড-৯-এর সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) পদে ১৪টি, সহকারী পরিচালক (অর্থ) পদে চারটি এবং সহকারী প্রোগ্রামার পদে ১০টি পদ রয়েছে।

গ্রেড-১০-এর উপ-সহকারী প্রকৌশলী পদে ছয়টি, গ্রেড-১৩-এর পরিদর্শক পদে একটি এবং সহকারী হিসাবরক্ষক পদে পাঁচটি পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে।

অন্যদিকে, গ্রেড-১৪-এর কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী পদে ১৪টি, গ্রেড-১৮-এর ডেসপাচ রাইডার পদে দু’টি এবং গ্রেড-২০-এর স্টোর হেলপার পদে দু’টি পদ রয়েছে।

আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার ২০১০ সালের স্মারকের মাধ্যমে গঠিত পরিষদের শর্তাধীন পদে সাপেক্ষে বাপবিবোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসব শূন্যপদ পূরণের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।

জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-৬-এর পদগুলোর বেতনক্রম ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা, গ্রেড-৯-এর পদগুলোর ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা এবং গ্রেড-১০-এর পদে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

এ ছাড়া গ্রেড-১৩-এর বেতনক্রম ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা, গ্রেড-১৪-এর ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা, গ্রেড-১৮-এর ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা এবং গ্রেড-২০-এর ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা