প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৬ এএম
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এমআরউ। ছবি: এমআরউ-এর ফেসবুক পেজ থেকে
সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরউ)।
সোমবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এমআরউ-এর দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাতের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে এমআরউ।