× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘গ্রেট জব, আই লাভ ইওর ওয়ার্ক’: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫২ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের নতুন সৃজনশীল স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ব্যঙ্গাত্মকভাবে ‘অভিনন্দন’ জানিয়েছেন সালমান।

শনিবার রাতে হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের স্টুডিওর ক্ষয়ক্ষতির কথা জানান তিনি। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপিকে ব্যঙ্গ করে বিভিন্ন মন্তব্য করেন এই কনটেন্ট ক্রিয়েটর।

লাইভে সালমান বলেন, “আজকে আমাদের লাস্ট ব্রাউনফিশ (Brownfish) স্টুডিওর শুট। একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল। আর এই পুরো অ্যাটাকে আমাদের ফুল স্টুডিও ডেস্ট্রয় হয়ে গেছে”।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক সুরে তিনি বলেন, “এই ভিডিওটা শুধুমাত্র খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ওনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না। দিস ইজ নরমাল ইন বাংলাদেশ। দ্যাটস হোয়াই আই অ্যাম স্মাইলিং”।


স্টুডিওটির বিশেষত্ব তুলে ধরে সালমান বলেন, বাংলাদেশের আর্টস, কালচার, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে দিস ওয়াজ দি অনলি মানে একমাত্র… এফডিসিতেও এগুলা নাই। যে জিনিসটা এখানে করা আছে সেটা ডেস্ট্রয় হয়ে গেছে। কোশ্চেন থাকতে পারে আমি কেন এত কাম? আমি কেন এত কমপোজ? আমি কেন ভেঙ্গে পড়তেছি না?”

তরুণদের উদ্দেশ্যে সালমান বলেন, “এই ভিডিওটা তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যারা ইয়াংস্টার নতুন কিছু করতে চায় বা যাদের বয়স আছে বা তারাও লাইফে নতুন কিছু স্টার্ট করতে চায়। তাদের জন্য একটা খুব বড় শিক্ষার ব্যাপার আছে এই ভিডিওতে। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে যদি আপনি কিছু করতে চান এন্ড এইটা করার সময় যদি আপনি কারো তোষামদি না করেন, কোনো ব্যাকাপ না থাকে, কোনো পার্টিকে ফলো না করেন, যদি সিকিউরিটি টাকা পয়সা দিয়ে কিনতে না পারেন দিস ইজ হ্যাপেন টু ইউ”।

হামলার ঘটনায় বিএনপিকে সরাসরি দায়ী করে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, “হুএভার ব্রোক দিস- এই বিএনপির লোকজন যারা করছে এটা- তোমাদের চাঁদাবাজি ক্যান নট টেক অ্যাওয়ে মাই ড্রিম! তোমাদের চাঁদাবাজি তোমাদেরকে এই যে ফকিন্নি, মিসকিন রাখছে এইজন্য বিকজ তোমরা স্বপ্ন দেখতে পারো না। তোমরা যতকিছু চুরি করে ফেলো, চাঁদাবাজি করে ফেলো, তোমরা এর থেকে বড় আর হইতে পারবা না। দিস ইজ ইওর লেভেল”।

ভিডিওর শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কটাক্ষ করে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আপনি এটা নিয়ে একদম টেনশন কইরেন না। আপনার জন্য এই ভিডিওটা না, বাংলাদেশি মানুষের জন্য এই ভিডিও। ইফ ইউ ওয়ান্ট টু স্টে ইন বাংলাদেশ, প্লিজ চাটুকারিতা করে চাঁদাবাজিকে সাপোর্ট করবেন, যাতে এই ধরনের কাহিনী আপনাদের সাথে না হয়। অ্যান্ড সালাহউদ্দিন আহমদ, গ্রেট জব! আই লাভ ইওর ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ। বিএনপি জোস কাজ করছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা