× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৬ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশ নিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট রবিবার সকাল ৮টা ২১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সংবাদ সংস্থা বাসস-কে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা ছিলেন।

এর আগে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর একই দিন নিউইয়র্কে পৌঁছান তিনি। ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে দুবাইয়ে যাত্রাবিরতি করেন এবং সেখান থেকে দেশে ফেরেন। 

নিউ ইয়র্কে চার কর্মদিবসে প্রধানমন্ত্রী মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি ছিল বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, আটটি জাতিসংঘ সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট কর্মসূচি এবং আরও ১১টি ছিল বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে বৈঠক ও অন্যান্য কর্মসূচি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও মিলিতভাবে প্রায় ৮০টি কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা