× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড. ইউনূসকে ‘মাই হিরো’ বললেন কেরি কেনেডি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৩ পিএম

 ড. মুহাম্মদ ইউনূস ও কেরি কেনেডি।  ছবি: কেরি কেনেডির ফেসবুক পেজ থেকে

ড. মুহাম্মদ ইউনূস ও কেরি কেনেডি। ছবি: কেরি কেনেডির ফেসবুক পেজ থেকে

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কেনেডি পরিবারের সদস্য ও বিশিষ্ট আন্তর্জাতিক মানবাধিকারকর্মী কেরি কেনেডি। 

সাক্ষাৎ শেষে কেরি কেনেডি ড. ইউনূসকে জড়িয়ে ধরার একটি ছবি তার ফেসবুক পেজে পোস্ট করেন।

পোস্টে কেরি লেখেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে জাতিসংঘ সদর দপ্তরে আমার হিরো (আদর্শ) ও প্রিয় বন্ধু, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।”

মানবাধিকার ও সামাজিক ব্যবসায়িক ক্ষেত্রে কেরি কেনেডি এবং ড. ইউনূসের মধ্যকার পরিচয় ও যোগাযোগ দীর্ঘদিনের। দারিদ্র্য বিমোচন ও সামাজিক ব্যবসা নিয়ে কাজের সূত্র ধরেই তাদের এই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এর আগেও ড. ইউনূসের বিভিন্ন সংকটকালীন মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ্যে তার সমর্থনে জোরালো বক্তব্য রেখেছেন কেরি কেনেডি। 

কে এই কেরি কেনেডি?

কেরি কেনেডি যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত রাজনৈতিক পরিবার কেনেডি বংশের সদস্য। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ. কেনেডির ভাতিজি এবং সাবেক মার্কিন অ্যাটর্নি জেনারেল ও সিনেটর রবার্ট এফ. কেনেডির কন্যা।

চার দশকেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি বিখ্যাত মানবাধিকার সংস্থা ‘রবার্ট অ্যান্ড এথেল কেনেডি হিউম্যান রাইটস’-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা